আমার কণ্ঠ রিপোর্ট
দীর্ঘ দিন পর চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌর যুবদলের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। ১৪ ডিসেম্বর ২৫ ইং তারিখে যুবদলের কেন্দ্রীয় কমিটির সপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। এতে পৌর আহবায়ক মোঃ রাসেল হোসেন খান কে ও মোঃ নাজমুল হাসান খানকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়াও সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মাহফুজুর রহমান রবিন, যুগ্ম আহবায়ক মোঃ মোঃ জহির আহমেদ জহির, মোঃ রোমান গাজীকে বানানো হয়েছে। এ আংশিক কমিটি ঘোষনার সাথে সাথে চারদিকে আনন্দ শুরু হয় দলীয় নেতাকর্মীদের মধ্যে। অচিরেই পূনাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।
এদিকে পৌর যুবদলের আবায়ক কমিটিতে নাজমুল হাসান রাজনকে সদস্য সচিব করায় চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শারাস্তি আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হককে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

