মোহাম্মদ কামাল হোসেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজানন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তিতে আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছাস দেখা গেছে। গত কয়েকদিন যাবত উপজেলা বিএনপি, পৌর বিএনপি,উপজেলা ও পৌর যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা হাজীগঞ্জ-শাহরাস্তিতে আনন্দ মিছিল বের করেন। এ সময় দলীয় র্শীষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ চাড়াও হাজীগঞ্জ-শাহরস্তির মধ্যে সাজ সাজ রব। রাস্তার দুপাশে রংতুলির কাজ করা হয়েছে। শাহরাস্তি ওয়ারুক বাজারে আগামী ১৬ মে তিনি খোদ্দ খাল পুনঃখনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং সকাল ১০টায় হাজীগঞ্জ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে বিশাল জনসভায় ভাষন দিবেন।
১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চাঁদপুরের শাহরাস্তি উয়ারুক এলাকায় খোদ্দ খাল খনন কাজের উদ্বোধন করেছিলেন। প্রায় ৪৬ বছর পর বাবার স্মৃতিবিজড়িত সেই খালের পুনঃখনন কাজ উদ্বোধন করতে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে অনুযায়ী আগামী ১৬ মে তিনি খোদ্দ খাল পুনঃখনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
চাঁদপুর সফরকে কেন্দ্র করে শাহরাস্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সফরসূচিতে পরিবর্তন আনা হয়েছে। তার আগমন উপলক্ষে পূর্বে নির্ধারিত কর্মসূচিতে পরিবর্তন এনে প্রথমে উপজেলার কাকৈরতলা এলাকায় মেহের গোদা খাল খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে ৯ মে পুনরায় সিদ্ধান্ত পরিবর্তন করে আগের স্থানেই ফিরে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া।
কাল খনন কাজের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে এক সভায় ভাষণ দিবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর সফর করবেন। দীর্ঘ ২২ বছর পর এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশে প্রস্তুতি চলছে।
সফরকালে চাঁদপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত কয়েকটি মেগা প্রকল্পের উদ্বোধন হবে। এর মধ্যে রয়েছে চাঁদপুর মেডিকেল কলেজ এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যা জেলার শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। এছাড়া কৃষিখাত উন্নয়নে জেলার গুরুত্বপূর্ণ কিছু খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনও তার নেতৃত্বে হবে। সফরের পরিকল্পনা অনুযায়ী, উদ্বোধন শেষে তিনি স্থানীয় সুধী সমাবেশ ও একটি বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

