হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় ৩৪জন উত্তীর্ন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) ও সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হকের উপস্থিতিতে হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ইং সালের পঞ্চম শ্রেনীর বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত।
কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট প্রদান ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসাবে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত পাঠ করেন আফিফ হাসান, গীতা পাঠ করেন পঞ্চম শ্রেনী শিক্ষার্থী অর্ঘ্য মজুমদার, এবং অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্নত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি মহান স্বাধীন বাংলাদেশ, পেয়েছি লাল সবুজের পতাকা এবং আমাদের গর্বের জাতিয় সংঙ্গীত পরিবেশন করেন। ১৫ই অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসাইন বি,এস,এস এর সভাপতিত্বে এবং সঞ্চালনায় মোহাম্মদ আকবর হোসেনের পরিশ্রমে অত্র বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে সায়কা দিলরুবার অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি প্রানবন্দ হয়েউঠে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কাওসার আলম ভুঁইয়া। হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারি কর্মকর্তা মোঃ ইলিয়াছ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহাদাত হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, জাতিয়তাবাদী দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে বক্তব্য রাখেন কৃতি শিক্ষার্থী রিজোয়ানা হক, নাদিয়া সুলতানা, তাহসিন ইসমাইল সর্দার, সাফওয়ান। এসময় গর্বিত মায়েদের মাঝে উপস্থিত রিনা রহমান, মাহমুদা আক্তার, কুলছুমা আক্তার, আসমাউল হুসনা, মারজাহান আক্তার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন প্রতিটি শিক্ষার্থী জ্ঞানে, নৈতিকতায়, মানবিকতায়, ও দেম প্রেমে সমৃদ্ধ হয়ে উঠুক এটাই আমাদের প্রত্যাশা। আগামী বৃত্তি পরীক্ষায় শত ভাগ বৃত্তি পায় এমন আসা ব্যক্তকরেন।
