আমার কণ্ঠ রিপোর্ট
দীর্ঘ দিন পর চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। ১৪ ডিসেম্বর ২৫ ইং তারিখে যুবদলের কেন্দ্রীয় কমিটির সপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। এতে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ূন কবির সুমনকে উপজেলা যুবদলের আহবায়ক এবং যুবনেতা মোঃ মোস্তফা কামাল সুমন কে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়াও সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শুকুর আলম, যুগ্ম আহবায়ক মোঃ জুলহাস চৌধুরী, মোঃ সাহিদুল ইসলাম সাহিদ বানানো হয়েছে। এ আংশিক কমিটি ঘোষনার সাথে সাথে চারদিকে আনন্দ শুরু হয় দলীয় নেতাকর্মীদের মধ্যে। অচিরেই পূনাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।

