হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি বিরোধ নিয়ে সড়ক অবরোধ
হাজীগঞ্জ প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন কমিটি নিয়ে চরম বিরোধ চলছে কয়েকদিন যাবত। বিরোধ মিমাংসা না হওয়ায় কমিটি থেকে বঞ্চিত ছাত্রনেতারদের একাংশ গত(আজ) ২৫ জুন দুপুর ১২টার সময় হাজীগঞ্জ পূর্ববাজার সড়ক আরোাধ করে। সড়ক অবরোধের কারণে রাস্তার দুপাশে শতশত পরিবহন, মালবাহী ট্রাকসহ ছোটবড় সকল পরিবহন আটকে যায়। এতে হাজার হাজার ছাত্রী কোন উপায় না পেয়ে হেটে চলছে গন্তব্য স্থানে। ২/৩ ঘন্টাব অবরোধ চলা অবস্থায় হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মান্নানসহ সঙ্গীয় ফোস নিয়ে রাস্তায় আসে।
সড়ক অবরোধকারিদের নেতা মোঃ আবদুল হান্নানকে সড়ক অবরোধ উঠে নেওয়ার জন্য অনুরোধ করে। এর মধ্যেই বিএনপির দলীয় শীর্ষ নেতারাও উপস্থিত হয়ে মোঃ আবদুল হান্নানকে সড়ক অবরোধ উঠে নেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু হান্নানের দাবী পুরুনের আশ^াস দেওয়ার হলেও সড়ক অবরোধ উঠে নিবে না হান্নান।
পদ বঞ্চিত হান্নানের দাবী আমরা টোরাগড় গ্রামবাসী গত ১৬ বছর নির্যাতিত, মামলা ও হামলার শিকার হয়েছি। কিন্তু তখনতো সুবিধাবাদিদেরকে পাই নেই। এখন ছাত্রদলের কমিটি গঠনের সময় আমাদেরকে বাদ নিয়ে ২/৩ সন্তানের বাবা, ছাত্রত্ব নেই, কোন লেখাপড়া নেই তাাদেরকে দিয়ে উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। এভাবে রাজনীতি ছলতে পারে না। যারা দলে র জন্য দীর্ঘ দিন শ্রম দিয়েছে তাদের কে মূল্যয়ন করতে হবে। তিনি আরো বলেন পৌরসভার ৬নং ওয়ার্ডে বিএনপির ভোট ২শ। ছাত্রদলের পদ পায় ৫২ জনে। আর যে গ্রামে বিএনপির ভোট ১৫ হাজার,সে গ্রামে ছাত্রদল পদ পায় ৫জনে। এই হলো বৈষ্যম।
এই লেখা পর্যন্ত অবরোধ চলছে।

