একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এই ড্র পরিচালিত হয়। ড্র-তে সব সিরিজের ০৫৮৬৩০০ নম্বর প্রথম ও ০৯৩২৮৮৭ নম্বর দ্বিতীয় পুরস্কার পেয়েছে।
এবারের ড্রয়ে তৃতীয় পুরস্কার এক লাখ টাকা বিজয়ী নম্বর দুটি হলো যথাক্রমে- ০৫৫৩৩৫৯ এবং ০৫৭৫৬৫৯। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা বিজয়ী নম্বর দুটি হলো- ০১৪৬৩৩৭ ও ০৯৫২৬০৭। পঞ্চম পুরস্কার বিজয়ীরা ১০ হাজার টাকা করে পাবেন ৪০ জন।
এবারের ড্রতে ০০০০০০১ থেকে ১০০০০০০ ক্রম সংখ্যার অন্তর্ভুক্ত প্রাইজবন্ডসমূহ থেকে ৬৩টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট এক হাজার দুই হাজার ৮৯৮টি পুরস্কার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ছয় লাখ টাকা প্রতি সিরিজের একজন করে পাবেন মোট ৬৩ জন, তিন লাখ ২৫ হাজার টাকা পাবেন ৬৩ জন, এক লাখ টাকা করে পাবেন ১২৬ জন, ৫০ হাজার টাকা করে পাবেন ১২৬ জন ও ১০ হাজার টাকা করে পাবেন দুই হাজার ৫২০ জন।
প্রতি তিন মাস পর পর ওই মাসের শেষ কর্মদিবসে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়।

