হাজীগঞ্জে পৃথক অভিযানে ৫৪ পিস ই/য়া/বা ও ১০০ গ্রাম গাঁ/জা উদ্ধার, গ্রেফতার ৪
আমার কণ্ঠ রিপোর্ট
চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ৫৪ পিস ই/’য়া/বা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁ/’জা উদ্ধার করা হয়েছে। এ সময় ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও এক আসামিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মে রাতে হাজীগঞ্জ থানার এসআই নূর মোহাম্মদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সেন্দ্রা এলাকার গাজী বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি পরিত্যক্ত ঘর থেকে মো. রাকিব গাজী ওরফে অটল (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ৩৯ পিস ই/’য়া;বা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মা/’দ/’কদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, ৯ মে সকালে হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুদিয়া এলাকায় এসআই সৌরভ হাদীর নেতৃত্বে অভিযান চালিয়ে মো. জাকির হোসেন (৪৫) ও শাহাদাত হোসেন (৩৪) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে জাকির হোসেনের কাছ থেকে ১০ পিস এবং শাহাদাত হোসেনের কাছ থেকে ৫ পিস ই/য়া/’বা উদ্ধার করা হয়। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করেছে পুলিশ।
এদিকে, ৮ মে রাতে পূর্ব বড়কুল ইউনিয়নের নোয়াদ্দা এলাকায় এসআই মোরাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মামুন মজুমদার (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এ ছাড়া হাজীগঞ্জ থানার এএসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ রাজারগাঁও এলাকায় অভিযান চালিয়ে সিআর পারিবারিক ৯৩/২০২৪ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সেলিম ভুঁইয়াকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সকল আসামিকে শুক্রবার যথাযথ পুলিশ এস্কর্টের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।