
শাহরাস্তি প্রতিনিধি ॥ চাঁদপুর জেলা আওয়ামীলীগের কার্যালয় ভাংচুর এবং অগ্নি সংযোগের প্রতিবাদে শাহরাস্তি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গত ২৩ জানুয়ারী বিকেল ৫ টায় চাঁদপুর-কুমিল¬া আঞ্চলিক মহাসড়ক শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় শাহরাস্তি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রেদোয়ান হোসেন সেন্টুর সভাপতিত্বে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক বাহার উদ্দিন বাহার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবদুল কাদের সেলিম, চিতোষী পঃ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক আবু সাইম, শাহরাস্তি পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলাউদ্দিন আল আজাদ রিপন, সাধারন সম্পাদক আবু ইউসুফ ভুঁইয়া, সহ সভাপতি মোঃ ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ আলম, সহ সাধারন সম্পাদক মোঃ এমরান হোসেন, টামটা দঃ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহা সহ পৌর ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত বৃহস্পতিবার আওয়ামীলীগের জেলা কার্যালয়ে গভীর রাতে যারা অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন এবং তীব্র নিন্দা জানান। বক্তরা আরো বলেন, শাহরাস্তি-হাজীগঞ্জ নির্বাচনী এলাকার মাননীয় সাংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এম.পির নেতৃত্বে আগামী দিনে জামাত-বিএনপির নাশকতার বিরুদ্ধে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সকল কর্মী ও সমর্থক আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
