শাহরাস্তি প্রতিনিধি ॥ জামায়াত-বিএনপির নৈরাজ্য ও চাঁদপুর জেলা আওয়ামীলীগের কার্যালয় ভাংচুর এবং অগ্নি সংযোগের প্রতিবাদে শাহরাস্তি উপজেলা আওয়ামী তরুণলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গত ২৩ জানুয়ারী বিকেল ০৪ ঘটিকায় শাহরাস্তি উপজেলা আওয়ামী তরুণ লীগের আহবায়ক তুষার চৌধুরী রাসেলের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহা-সড়কের শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা, মেহের ষ্টেশন ও কালিয়াপাড়া এলাকায় প্রদক্ষিন করে দোয়াভাঙ্গা আলআামিন শপিং কমপ্লেক্স সম্মুখে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এই সময়ে উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌর আওয়ামী তরুণ লীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ রিয়াদ হোসেন, টামটা দঃ ইউনিয়ন আওয়ামী তরুণ লীগের আহ্বায়ক মোঃ রুবেল হোসেন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ রায়হান, মেহের উঃ ইউনিয়ন আওয়ামী তরুণ লীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ ইসমাঈল হোসেন তালুকদার, মোঃ রাজিব হোসেন, মোঃ রাশেদ খান মজুমদার, সদস্য মোঃ হাসান, টামটা উঃ ইউনিয়নের আওয়ামী তরুণ লীগের সদস্য মোঃ জহিরুল হক, মোঃ মাইন উদ্দিন, মোঃ আতিকুর রহমান, আল-আমিন, মোঃ রিয়াদ হোসেন, মোঃ সাহাবুদ্দিন, মোঃ সোহেল, শুভ, জামাল হোসেন, মোঃ সোহাগ, মোঃ ইকবাল হোসেন, মোঃ জুয়েল সহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী তরুণ লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনায় তীব্র নিন্দা জানান এবং অগ্নিকান্ডের ঘটনায় জড়িতদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
