মোহাম্মদ হাবীব উল্যাহ :
হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মকিমাবাদ যুবকদের উদ্যোগে শহর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো: তাজুল ইসলাম এর সভাপতিত্বে বঙ্গবন্ধু গোল্ডকাপ নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মজুমদার। তিনি বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বর্তমানে মাদকের সহজলভ্যতার কারণে তরুন-কিশোর যুবক মাদকাসক্ত হয়ে পড়েছে। এ মাদক থেকে মুক্তির পাওয়ার অন্যতম প্রধান উপায় হচ্ছে খেলাধুলা। তাই তরুন কিশোর যুবকদের বেশী বেশী খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে এবং পাড়া মহল¬ায় এ ধরণের টুর্নামেন্টের ব্যবস্থা ও উদ্যোগ নিতে হবে। উক্ত মিনি ক্রিকেট টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর হেদায়েত উল্যাহ মজুমদার। আরো উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ শহর আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গোলাম মোরশেদ, শহর আওয়ামীলীগের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক এবায়েদুর রহমান খোকন বলি ও যুবলীগ নেতা সোহেল রানা প্রমুখ। উলে¬খ্য, অনুষ্ঠান শেষে বিজয়ী দল নিউ মুন্সীরহাট গার্মেন্টস্ ও রানার্স আপ দল হাজীগঞ্জ সিটিকে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
