আমার কন্ঠর রিপোর্ট
হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে জিআর ও জিআর সাজা গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ০৮ জন আসামী গ্রেফতার
অদ্য ১৫/১২/২০২৫খ্রিঃ তারিখ জনাব রবিউল হোসেন, পুলিশ সুপার, চাঁদপুর এর দিক নির্দেশনায় মুহাম্মদ আব্দুল জব্বার, অফিসার ইনচার্জ, হাজীগঞ্জ থানা, চাঁদপুর এর সার্বিক তত্বাবধায়নে অত্র থানায় কর্মরত এএসআই (নিঃ)/ আব্দুল হান্নান, এএসআই (নিঃ)/হাবিবুর রহমান, এএসআই (নিঃ)/মোঃ মোস্তফা মাজেদ বিন রশিদ, এএসআই (নিঃ)/গাজী মোঃ সোহেল রানা’গন সঙ্গীয় ফোর্সের সহায়তায় হাজীগঞ্জ থানাধীন ভিন্ন ভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া নিম্নে বর্নিত গ্রেফতারী পরোয়ানা সমূহ তামিল করেন।
*জিআর সাজা + জি আর সাজাঃ-*
হাজীগঞ্জ থানায় কর্মরত এএসআই (নিঃ)/গাজী মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ মকিমাবাদ সাকিনে অভিযান পরিচালনা করিয়া
০১) হাজীগঞ্জ থানার মামলা নং-২৮, তারিখ-২২/০৮/২০২৩ইং, জি আর নং-২১৯/২৩ (হাজীগঞ্জ), ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে ৩ বছর সশ্রম কারাদন্ড ও ১০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত এবং
০২) হাজীগঞ্জ থানার মামলা নং-০৫, তারিখ-০৬/০৪/২০২২ইং, জি আর নং-৮৭/২২ (হাজীগঞ্জ), ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এরে ১০(ক) সংক্রান্তে জি আর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী রাসেল হোসেন মজুমদার, পিতা-মিজানুর রহমান, গ্রাম-মকিমাবাদ, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর কে গ্রেফতার করেন।
হাজীগঞ্জ থানাধীন পিরোজপুর সাকিনে অভিযান পরিচালনা করিয়া ০৩) হাজীগঞ্জ থানার মামলা নং-১৮, তারিখ-১৭/০৪/২০২২ইং, জিআর নং-১০০/২২(হাজীগঞ্জ), ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১৯(ক) সংক্রান্তে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী রাকিব গাজী, পিতা-আঃ খালেক গাজী, গ্রাম-পিরোজপুর (গাজী বাড়ী), থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর কে গ্রেফতার করেন।
হাজীগঞ্জ থানায় কর্মরত এএসআই (নিঃ)/হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এন্নাতলী সাকিনে অভিযান পরিচালনা করিয়া ০১) হাজীগঞ্জ থানার মামলা নং-১০, তারিখ-০৮/০৯/২০২৩ইং, ধারা-৩৯৬/৪১২/ পেনাল কোড তৎসহ ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/০৩) এর ৯(৩) সংক্রান্তে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী মোঃ ওয়াসিম মুন্সি (৩২), পিতা-মৃত আবদুর রশীদ মুন্সি, গ্রাম-এন্নাতলী (মুন্সি বাড়ী), থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর কে গ্রেফতার করেন।
হাজীগঞ্জ থানায় কর্মরত এএসআই (নিঃ)/মোঃ মোস্তফা মাজেদ বিন রশিদ সঙ্গীয় ফোর্সসহ হাজীগঞ্জ থানাধীন নোয়াদ্দা সাকিনে অভিযান পরিচালনা করিয়া হাজীগঞ্জ থানার মামলা নং-০৭, তারিখ-১১/০৯/২০২৫ইং, জি আর নং-১৬৬/২৫(হাজীগঞ্জ) , ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১০(ক) গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী মোঃ জহির হোসেন (৪১)
পিতা-মোঃ নুরুল ইসলাম, গ্রাম-নোয়াদ্দা, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর কে গ্রেফতার করেন।
হাজীগঞ্জ থানায় কর্মরত এএসআই (নিঃ)/মোঃ মনির হোসেন মুন্না সঙ্গীয় ফোর্সসহ হাজীগঞ্জ থানাধীন ধড্ডা সাকিনে অভিযান পরিচালনা করিয়া হাজীগঞ্জ থানার মামলা নং-০৬, তারিখ-০৬/০৩/২০২৩ইং, জি আর নং-৫১/২৩ (হাজীগঞ্জ), ধারা-২০১৮ সনরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে মোঃ মনির হোসেন প্রকাশ গাঁজা মনির, পিতা-মৃত হাজী মোহাম্মদ আলী, গ্রাম-ধড্ডা (আলম গাজী বেপারী বাড়ী), ২নং ওয়ার্ড, ১১নং পশ্চিম হাটিলা ইউপি, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর কে গ্রেফতার করেন।
হাজীগঞ্জ থানায় কর্মরত এএসআই (নিঃ)/মোঃ আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্সসহ হাজীগঞ্জ থানাধীন পূর্ব রাজারগাঁও সাকিনে অভিযান পরিচালনা করিয়া হাজীগঞ্জ থানার মামলা নং-১০, তারিখ-১২/০২/২০২৫ইং, জি আর নং-৩৩/২০ (হাজীগঞ্জ) ধারা-১৪৩/৩৪১/৩২৩/৫০৬(২) পেনাল কোড সংক্রান্তে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী ০১। মোঃ ছিয়াম হোসেন (১৭), পিতা-মোঃ বিল্লাল হোসেন, গ্রাম-পূর্ব রাজারগাঁও
থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর এবং ০২। গাজী আশিক জামান অমিত, পিতা-হাজী ইদ্রিস আহম্মেদ রতন
গ্রাম-পূর্ব রাজারগাঁও, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুরদ্বয় কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের অদ্য ১৫/১২/২০২৫ইং তারিখ যথাযথ পুলিশ এস্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

