আমার কণ্ঠ রিপোর্ট
- হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন আসামী গ্রেফতার।
গত ০৩/১০/২০২৫খ্রিঃ তারিখ জনাব রবিউল হোসেন, পুলিশ সুপার, চাঁদপুর এর দিক নির্দেশনায় মুহাম্মদ আব্দুল জব্বার, অফিসার ইনচার্জ, হাজীগঞ্জ থানা, চাঁদপুর এর সার্বিক তত্বাবধায়নে অত্র থানায় কর্মরত এসআই (নিঃ)/সাজ্জাদ হোসেন সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ)/মোঃ মনির হোসেন মুন্না, এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় হাজীগঞ্জ থানা এলাকায় মাদক উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করেন।
এসআই (নিঃ)/সাজ্জাদ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ হাজীগঞ্জ থানাধীন হাজীগঞ্জ পৌরসভাস্থ মকিমাবাদ সাকিনে হাজীগঞ্জ বিশ্বরোড সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সের সামনে রাস্তার উপর হইতে মোঃ মোখলেছ গাজী (৩৬), পিতা-মোঃ বশির গাজী প্রকাশ বসু গাজী, মাতা-হাজেরা বেগম, গ্রাম-ঘাসিপুর (গাজীবাড়ী, ওয়ার্ড নং-০৮, ৬নং বড়কুল পূর্ব), থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর কে গ্রেফতার করেন। আসামীকে গ্রেফতার পূর্বক উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আসামী মোঃ মোখলেছ গাজী (৩৬) এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত প্যান্টের পকেট হইতে একটি সাদা পলিথিনের ভিতর রক্ষিত ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ০৪/০১/২০২৫ইং তারিখ সন্ধ্যা ১৮.১০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে এসআই (নিঃ) সাজ্জাদ হোসেন বাদী হয়ে এজাহার দায়ের করেন। তাহার এজাহার এর প্রেক্ষিতে হাজীগঞ্জ থানার মামলা নং-০২, তারিখ-০৪/০১/২০২৫ইং, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১০(ক) রুজু করা হয়েছে।

