শাহরাস্তির সূচীপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গত সোমবার সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ চলে। নির্বাচনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করে। নির্বাচনের ফলাফলে আলী হোসেন মন্টু ৩ শত ১৩ ভোট পেয়ে প্রথম, মোঃ আলমগীর কবির মিলন ২ শত ৯৫ ভোট পেয়ে দ্বিতীয়, মাওলানা দেলোয়ার হোসেন নেছারী ২ শত ১৯ ভোট পেয়ে তৃতীয় ও হাজী মোঃ ইমাম হোসেন ১ শত ৭৯ ভোট পেয়ে চতুর্থ অভিভাবক প্রতিনিধি হিসেবে বিজয়ী হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খান। নির্বাচনে সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন, সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদ উল্লাহ। নির্বাচন পর্যবেক্ষণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, সূচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির ভূইয়া, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক মামুন, শাহরাস্তি প্রেস ক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সূচীপাড়া উত্তর ইউ.পি চেয়ারম্যান হাবিবুর রহমান পাটওয়ারী, চিতোষী পশ্চিম ইউ.পি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর প্রমুখ।
