প্রতিবাদে বিক্ষোভ মিছিল
শাহরাস্তি প্রতিনিধি ॥ শাহরাস্তিতে উপজেলা জামায়াত শিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মাও. আব্দুস ছোবহানের মৃত্যুদন্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গত বুধবার দুপুর ১ টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাড়কের কাঁকৈরতলা বাজার থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথ সভায় মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি পূর্ব ছাত্র শিবিরের সভাপতি মোঃ আবুল বাসার, সেক্রেটারী মোঃ মায়াজ হোসাইন, শাহরাস্তি দক্ষিণ শাখার সেক্রেটারী মোঃ পারভেজ হোসাইন, মেহের দক্ষিণ ইউনিয়ন সভাপতি মোঃ আবু সুফিয়ান, শহর সেক্রেটারী মোঃ রহমত উল্লাহ, জামায়াত নেতা মোঃ সালাউদ্দিন, মোঃ বাবলু। এ সময় বক্তারা অবিলম্বে জামায়াত শিবিরের সকল নেতাকর্মীর মুক্তিদাবী করেন।
