মোঃ শাখাওয়াত হোসেন,
আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০১৫ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শুভ কামনায় শাহ্রাস্তিতে (এসপিএল) শাহ্রাস্তি প্রিমিয়ারলীগ এর পক্ষ থেকে গতকাল। শাহ্রাস্তি উপজেলার সর্বাধিক প্রশংসিত সামাজিক উন্নয়নমূলক সংগঠন সুহৃদ সমাবেশ’০৬ এর উদ্যোগে আয়োজিত এ র্যালীতে নেতৃত্ব দেন সুহৃদ সমাবেশ এর প্রতিষ্ঠাতা মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাবেক সদস্য ও বাদিয়া এমহক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রোটা. মোঃ মাহবুব আলম চৌধুরী। সুহৃদ সমাবেশের উপদেষ্টা সাংবাদিক হাছানুজ্জামানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন শাহ্রাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফারুক চৌধুরী, বাদিয়া এমহক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গৌতম কুমার পোদ্দার, গাজী কবির হোসেন, শাহ্রাস্তি উপজেলা ছাত্রলীগের সাবেক তিনবারের নির্বাচিত সভাপতি মোঃ আবদুল মান্নান বেপারী। ছাত্রলীগ নেতা ইসকান্দার মিয়া সুমন, উপস্থিত ছিলেন, সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন হৃদয় পাটওয়ারী, কোষাধ্যক্ষ মোঃ শাহ্জাহান লিটন, কার্যকরী সদস্য, মোঃ তানজিজুল আজিজ রায়হান, মোঃ বোরহন উদ্দিন মিয়াজী ও সদস্য কাজী মোঃ রুবেল, কাজী রানা, মেহের ডিগ্রি কলেজ দ্বাদশ শ্রেণির ছাত্রলীগের সভাপতি ইয়াছিন বাদশা ও ছাত্রনেতা মোঃ জসিম উদ্দিন প্রমূখ।
