জিসান আহমেদ নান্নু, কচুয়া ঃ
বিএনপি-জামায়াত ২০দলীয় জোটের হরতাল-অবরোধের মধ্য চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ইতিমধ্যে বাংলা ও ইংরেজীসহ ৪টি পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তম এ পাবলিক পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে গ্রহণের লক্ষ্যে সরকার ও প্রশাসন ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে।
বিশেষ করে যাতে কোন পরীক্ষার্থীর বিঘœ না ঘটে সে বিষয়ে স্থানীয় প্রশাসন কঠোর নজর দারীতে রয়েছে। পুলিশের পাশাপাশি কচুয়ায় ৯টি কেন্দ্রে কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের বাহিরে যাতে কোন বিশৃংখলা না ঘটে সে বিষয়ে কঠোর নজরদারীতে হয়েছে। কচুয়া থানার ওসি মোহাম্মদ ইব্রাহীম খলিলের পরামর্শে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি যুদ্ধকালীন কমান্ডার আঃ রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক প্রাণ ধন দে এ কাজের মনিটরিংয়ের দায়িত্ব পালন করছেন।
গত কয়েক দিন অর্থাৎ পরীক্ষার দিনগুলোতে সাচার, পালাখাল, বিতারা, নিশ্চিতপুর, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, গুলবাহার, মনোহরপুর, রহিমানগর ও আশ্রাফপুর পরীক্ষা কেন্দ্রে কমিউনিটিং পুলিশিং কমিটির সদস্যরা যথাযথ ভাবে দায়িত্ব পালন করতে দেখা গেছে। এদিকে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি যুদ্ধকালীন কমান্ডার আঃ রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক প্রাণ ধন দের এরকম মহতী উদ্যোগ গ্রহণ করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কচুয়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
