“হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক ডাকাতির প্রস্তুতি কালে একটি পিকআপ, তালা কাটার,দেশীয় বিভিন্ন অস্ত্র সস্ত্র সহ উদ্ধার সহ ০৩ জন আসামী গ্রেফতার।
অদ্য ০৭/০৩/২০২৬ইং তারিখমামলার বাদী এসআই(নিঃ)/মোঃ নাজমুল আলম, হাজীগঞ্জ থানা, চাঁদপুর সঙ্গীয় অফিসার ও ফোর্স সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ হাজীগঞ্জ থানার জিডি নং-২৯২, তাং-০৭/০৩/২০২৬খ্রিঃ মূলে হাজীগঞ্জ থানা এলাকায় রাত্রী কালীন কিলো-০৬ ডিউটি করা কালে ০৭/০৩/২০২৬খ্রিঃ তারিখ রাত অনুমান ০১.১০ ঘটিকার সময় হাজীগঞ্জ থানাধীন মকিমাবাদ সাকিনে হাজীগঞ্জ বিশ্বরোড মোড়ে রাস্তার উপর অবস্থান কালীন গোপন সূত্রে ভিত্তিতে সংবাদ পান যে, কুমিল্লা হইতে একটি ডাকাত দল পিক-আপ গাড়ী যোগে হাজীগঞ্জ থানাধীন হাজীগঞ্জ বাজারে ডাকাতি করার উদ্দেশ্যে হাজীগঞ্জ আসিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে বাদী উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করিয়া হাজীগঞ্জ থানা এলাকায় রাত্রী কালীন কিলো-৬২ ডিউটিতে নিয়োজিত এএসআই (নিঃ)/দিলীপ চন্দ্র দাস তাহার সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়া জনাব মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, হাজীগঞ্জ সার্কেল, চাঁদপুর, রাজীব শর্মা, পুলিশ পরিদর্শক (তদন্ত), হাজীগঞ্জ থানা, চাঁদপুরদের নেতৃত্বে হাজীগঞ্জ থানাধীন হাজীগঞ্জ পৌরসভাস্থ মকিমাবাদ সাকিনে হাজীগঞ্জ পূর্ব বাজার চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কের ব্রিজে পাকা রাস্তার উপর চেক পোষ্ট আরম্ভ করতঃ বিভিন্ন যানবাহন তল্লাশী শুরু করেন। চেকপোস্টে গাড়ী তল্লাশী করতে থাকা অবস্থায় ০৭/০৩/২০২৫ইং তারিখ রাত অনুমান ০১.৪০ ঘটিকার সময় কুমিল্লা হতে আগত একটি নীল রংয়ের পিকআপ গাড়ী যোগে ঘটনাস্থলে আসতে থাকলে পিকআপ গাড়ীটি থামানোর জন্য সিগন্যাল/সংকেত দেওয়ায় ডাকাত দলের সদস্যরা পিকআপ গাড়ী থামাইয়া দৌড়াইয়া পালানোর চেষ্টা কালে বাদী তাহার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ০১। মোঃ জাহেদ প্রকাশ জাহিদ (২৭), পিতা-বাবুল হোসেন, মাতা-রেনু বেগম, গ্রাম-সোনাপুর (ইনার বাড়ী), থানা-রামগঞ্জ, জেলা-লক্ষ্মীপুর, ০২। মোঃ ইসমাইল হোসেন (৩৫), পিতা-মৃত খলিল, মাতা-মোসাঃ রানু বেগম, গ্রাম-খুরুইল, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, ০৩। মোঃ মহসীন মিয়া (৪০), পিতা-মৃত আমির হোসেন, মাতা-মৃত আম্বিয়া খাতুন, গ্রাম-পিপিয়াকান্দি (মিয়া বাড়ী), থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা’দের কে গ্রেফতার করেন। তথায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ জাহেদ প্রকাশ জাহিদ (২৭) এর ডান হাতে থাকা ক্রমিক নং-১ ও ১০নং এর আলামত ০১ (এক) টি ধারালো রাম দা, যাহা হাতল সহ লম্বা অনুমান ২৫ ইঞ্চি, এবং তাহার মুখে পরিহিত একটি কালো রংয়ের মাস্ক, ধৃত ২নং আসামী মোঃ ইসমাইল হোসেন (৩৫) এর ডান হাতে থাকা ক্রমিক নং-০২ ও ১০নং এর আলামত ০১ (এক) টি চাপাতি, যাহা হাতল সহ লম্বা অনুমান ১০ ইঞ্চি, এবং তাহার মুখে পরিহিত একটি কালো রংয়ের মাস্ক, ধৃত ৩নং আসামী মোঃ মহসীন মিয়া (৪০) এর ডান হাতে থাকা ক্রমিক নং-৩ ও ১০নং এর আলামত ০১ (এক) টি দেশীয় তৈরী ধারালো ছুরি, যাহা হাতল সহ লম্বা অনুমান ২০ইঞ্চি এবং তাহার মুখে পরিহিত একটি কালো রংয়ের মাস্ক এবং ডাকাতির কাজে ব্যবহৃত ক্রমিক নং-০৪) এর আলামত একটি TATA ব্র্যান্ডের নীল রংয়ের ছোট পিকআপ, যাহার রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো ন-১৮-৪০৮০ সহ গাড়ীতে পলাতক আসামীদের ফেলে যাওয়া ছড়ানো ছিটানো অবস্থায় থাকা ক্রমিক নং-০৫) ০১ (এক) টি লোহার কাটার, ক্রমিক নং-৬) ০৩ (তিন) টি লোহার রড, যাহা লম্বা অনুমান ২৭ ইঞ্চি, ক্রমিক নং-৭) ০১ (এক) টি লোহার শাবল, যাহা লম্বা অনুমান ২৫ ইঞ্চি, ক্রমিক নং-৮) ০৩ (তিন) টি পুরাতন সুতী গামছা, ক্রমিক নং-৯) ০৫ (পাঁচ) টি ধারালো SHARP ব্লেড উদ্ধার পূর্বক ০৭/০৩/২০২৬খ্রিঃ তারিখ রাত ০২.১৫ ঘটিকার সময় পর্যাপ্ত টর্চ লাইট ও বৈদ্যুতিক আলোতে জব্দ তালিকা প্রস্তুত করতঃ জব্দ তালিকায় স্বাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন।
ডাকাতির প্রস্তুতি কালে ব্যবহৃত উদ্ধারকৃত মালামাল এর বিবরণঃ- উদ্ধারঃ- ০১) ০১ (এক) টি ধারালো রাম দা, যাহা হাতল সহ লম্বা অনুমান ২৫ ইঞ্চি,
০২) ০১ (এক) টি চাপাতি, যাহা হাতল সহ লম্বা অনুমান ১০ ইঞ্চি,
০৩) একটি দেশীয় তৈরী ধারালো ছুরি, যাহা হাতল সহ লম্বা অনুমান ২০ইঞ্চি,
০৪) ডাকাতির কাজে ব্যবহৃত একটি TATA ব্র্যান্ডের নীল রংয়ের ছোট পিকআপ, যাহার রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো ন-১৮-৪০৮০,
০৫) ০১ (এক) টি লোহার কাটার,
৬) ০৩ (তিন) টি লোহার রড, যাহা লম্বা অনুমান ২৭ ইঞ্চি,
৭) ০১ (এক) টি লোহার শাবল, যাহা লম্বা অনুমান ২৫ ইঞ্চি,
৮) ০৩ (তিন) টি পুরাতন সুতী গামছা,
৯) ০৫ (পাঁচ) টি ধারালো SHARP ব্লেড,
১০) ০৩ (তিন) টি কালো রংয়ের মাস্ক উদ্ধার করা হয়েছে।

