শাহরাস্তি প্রতিনিধি ॥ শাহরাস্তি জনতা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০ টায় বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ওবায়েদুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ নূরুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য ও টামটা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির মজুমদার। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য মোঃ নজরুল ইসলাম মিয়াজী, বিদ্যোৎসাহী সদস্য ডা. সফিকুল ইসলাম প্রমুখ সহ অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মিলাদ পরিচালনা করেন, প্রাক্তন ধর্মীয় শিক্ষক মাওলানা আবুল হাসেম। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
