ইমতিয়াজ সিদ্দিকী তোহা ঃ
এনটিভি’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স অ্যাটকো’র প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালুর মুক্তির দাবীতে মানব বন্ধন করেছে জাতীয় সাংবাদিক সংস্থার চাঁদপুরের শাহরাস্তি উপজেলা শাখা।
গত বৃহস্পতিবার সকালে শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয় সম্মুখে শাহরাস্তি সাংবাদিক সংস্থার উদ্যোগে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। মানব বন্ধনে বক্তব্য রাখেন, শাহরাস্তি পৌর মেয়র মোঃ মোস্তফা কামাল, শাহরাস্তি উপজেলার ছাত্রদলের নেতা এস.এম.জোবায়ের আল নাহিয়ান রাজু, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ ও গবেষনা সম্পাদক হাসানুজ্জামান, জাতীয় সাংবাদিক সংস্থার শাহরাস্তি উপজেলা কমিটির সভাপতি ছৈয়দ জিলান মিয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক আহমেদ চৌধুরী, দৈনিক চাঁদপুর প্রতিদিনের শাহরাস্তি প্রতিনিধি জাকির হোসাইন খান, দৈনিক ইলশেপাড়ের শাহরাস্তি প্রতিনিধি নোমান হোসেন আখন্দ, দৈনিক আমাদের সময় ও চ্যানেল সেভেন এর শাহ্রাস্তি প্রতিনিধি মোঃ ইমতিয়াজ সিদ্দিকি তোহা প্রমুখ। এ সময় বক্তারা অবিলম্বে আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর নিঃশর্ত মুক্তির দাবী জানান।
