মোফাজ্জল সভাপতি, আবুল খায়ের সম্পাদক
জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কচুয়া উপজেলার ৬নং উত্তর ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার উপজেলার ৪১নং তেতৈয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়-এ কমিটি গঠন করা হয়। এতে বিনা প্রতিদ্বন্দিতায় ৪৩নং উজানী সরকারী প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন সভাপতি ও তেতৈয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবুল খায়ের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ডুমুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।
