শাহরাস্তি প্রতিনিধি ॥
শাহরাস্তিতে ইভটিজিংয়ের দায়ে ভ্রাম্যমান আদালত মোঃ হানিফ (৪০) নামে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম সাজা প্রদান করেছে।
গত ৩ ডিসেম্বর বিকেল ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কাউছার হোসেনের আদালতে এ সাজা দেয়া হয়। মডেল থানা সূত্রে জানা যায়, শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের হাটপাড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী মঞ্জুমা বেগম গত ১ ডিসেম্বর ওই গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার পুত্র মোঃ হানিফের বিরুদ্ধে ইভটিজিংয়ের লিখিত অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক মামুন, উপ-পরিদর্শক (এস.আই) মোঃ আনিছুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স গত ২ ডিসেম্বর রাত্রে অভিযান চালিয়ে হানিফকে আটক করে থানায় নিয়ে আসে।
গত ৩ ডিসেম্বর বুধবার বিকেলে অভিযুক্ত ওই বক্তিকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত ইভটিজিং ও যৌন নিপিড়ন আইনে ওই ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
