চাঁদপুর প্রতিনিধি-
চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ আহমেদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি তার বক্তেব্যে বলেন, হাফেজ আহমেদ জেলার কৃতি শিক্ষকই শুধু নয় কৃতি সন্তান। শিক্ষকতার সাথে তিনি দীর্ঘ জীবন জড়িত হয়েছে। মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকতার পদ থেকে বিদায় নিলেও অন্যা সকল কর্মকান্ডে তিনি জড়িত থাকবেন। তিনি তার কর্মস্থল হাসান আলী স্কুলকে উচ্চ শিখরে নিয়ে গেছেন। কারণ তিনি শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সম্মানিত হয়েছেন। সাথে সাথে তারই সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদ শ্রেষ্ঠ পর্ষদ হিসিবে সম্মানিত হয়েছে। এ দুইযুগের অধিকারি শিক্ষক হাফেজ আহমেদ নিজেই। বিদ্যালয়র সুন্দর শিক্ষার পরিবেশ, ভালো ফলাফল, সকল সাহিত্য সাংস্কৃতির ক্ষেত্রে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন। আমরা একজন কৃতি গুণী মানুষকে বিদায় সংবর্ধণা দিতে একত্রিত হয়েছি। তার এই বিদায় আনুষ্ঠানিকতা হলেও তা আমরা উদযাপন করছি। তিনি আরো বলেন, হাফেজ আহমেদ নিজেকে শুধু শিক্ষা ক্ষেত্রে নিয়োজিত রাখেননি। তিনি একজন শিশু সংগঠক। স্কাউটিং, সংস্কৃতি ও মানব সেবায় নিজেকে নিযয়োজিত রেখেছে। এ ধরনের সকল পর্যায় বিচরণ কারী একজন গুণী মানুষকে বিদায় জানানো যায় না। আমি আমার নির্বাচনী এলাকার শিক্ষার মান উন্নয়নে শিক্ষক হাফেজ আহমেদের পরামর্শ কামনা করছি।
বিদায়ী শিক্ষক হাফেজ আহমেদ বলেন আমি সৃর্ষ্টি কর্তার কাছে কৃতজ্ঞ। আমার ৪১ বছরের কর্মজীবন সুস্থভাবে শেষ করতে পেরেছি। আমি আজ সকলের কাছে কৃতজ্ঞ। যারা আজকে আমাকে সম্মানের সাথে বিদায় জানিযয়েছেন, তা ভুলার মতো নয়।
হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষাক মোস্তফা কামাল বাবুল ও ৬নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা সাফি বন্যার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর, পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা আওয়মীলীগের যুগ্ম-সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্তার হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা সর্দার আবুল বাশার, চাঁঁদপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া জীবন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. সায়েদুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিসহ প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের উপস্থিতি কামনা করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মমতাজ বেগম। বিদায়ী শিক্ষক হাফেজ আহম্মেদের জীবনী পাঠ করেন, ৬নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয সহকারী শিক্ষিকা নাজমা আক্তার, ব্যাংকার খানে এ আজমের লেখা কবিতা পাঠ করেন বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি শামিম আহম্মেদ।
