শাহরাস্তি প্রতিনিধিঃ
মানবাধিকার সংস্থার শাহরাস্তি উপজেলা শাখার চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন এর মাতা ও কালিয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আঃ রশিদ সওদাগরের স্ত্রী মোসাঃ রশিদা বেগমের প্রথম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় কালিয়াপাড়া বাজারস্থ তাহার নিজ বাড়িতে মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে কবর জিয়ারত, কুরআন খতম, খতমে তালিন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌর মেয়র মোঃ মোস্তফা কামাল, শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, চট্রগ্রাম বিভাগের চেয়ারম্যান, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মানবাধিকার সংস্থা (ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটার্স অফ বাংলাদেশ ফাউন্ডেশন) ও প্রভাষক ডাঃ খন্দকার শামছুল আলম সুজন, পৌর কাউন্সিলর মোঃ মুকবুল হোসেন, মোঃ শাহাবুদ্দিন, মেহের উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম রনি, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সুয়াপাড়া জিকে উচ্চ বিদ্যালয় গভনিং বর্ডির সদস্য মোঃ কবির হোসেন, মোঃ জাকির হোসেন নয়ন, মোঃ সেলিম মিয়া, যুবলীগ নেতা শামীম হোসেন, ইউপি সদস্য মোঃ জাকির হোসেন, ছাত্রদল নেতা জুবায়ের আল নাহিয়ান রাজু, ছাত্রলীগ নেতা স্বপনসহ কালিয়াপাড়া বাজার ব্যবসায়ী, আত্মীয়-স্বজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল পরিচালনা করেন পীরজাদা হযরত মাওঃ মেছবাহুল হক লতিফি সাহেব।
ক্যাপসন ঃ মানবাধিকার সংস্থার শাহরাস্তি উপজেলা শাখার চেয়ারম্যানের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে উপস্থিত একাংশ। ছবিঃ শাহরাস্তি প্রতিনিধি।
