হাজীগঞ্জ প্রতিনিধি
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর পরিচালনা পর্ষদ গঠনকল্পে এক বিশেষ বোর্ড সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে উপ-পরিচালক(প্রশাসন) ও পবিস মনিটরিং ও ব্যবস্থাপনা (পূর্বঞ্চাল) পরিদপ্তরের শাহাদাত হোসেন এর সভাপতিত্বে গতকাল বৃহস্প্রতিবার বেলা ১১ টায় বোর্ড সভায় অনুষ্ঠিত হয়। বোর্ড সভায় ১১জন পরিচালকের গোপন ভোটে সমিতি বোডের্র সভাপতি পদে মোঃ শহিদুল ইসলাম,সহ-সভাপতি পদে মোঃ খোরশেধ আলম চৌধুরী, পদে সচিব মোঃ নুরুন নবী ও কোষাধ্যক্ষ পদে দৈনিক সমকাল হাজীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ কামাল হোসেন নির্বাচিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাপবিবোড এর সহকারি পরিচালক(প্রশাসন) পবিস মনিটরিং ও ব্যবস্থাপনা পরিচালন সেলিনা আক্তার সুমী,জেনারেল ম্যানাজার মোঃ বেলায়েত হোসেনসহ অন্যান্য পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন।

