
প্রতিনিধি
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের চার বারের সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিনকে দুই দফা নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকায় একটি পাইভেট হাসপাতালে মৃত্যুবরণ করে তিনি। একই দিন বাদ আসর দুই দফা নামাজে জানাজা টোরাগড় মুন্সী বাড়িতে অনুষ্ঠিত হয়।
এর আগে প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছেন, করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতির কারণে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সাবেক সংসদ সদস্য এম এ মতিনের নামাজে জানাযায় সর্বোচ্চ ৫০জন অংশগ্রতে পারবে। দুই কাতারে ২০-২৫জন করে সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে। আর জানাজার নামাজ হবে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রমুন্সী বাড়িতে।
হাজীগঞ্জ থানা ভারর্প্রকর্তা মো. আলমগীর হোসেন রনি বলেন, করোনা পরিস্তিতিতে সংক্রমণ এড়াতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতারে ২০-২৫জন দাঁড়াতে পারবে। সর্বোচ্চ ৫০জন মুসল্লী অংশ নিতে পারবেন। সেই নিয়মে মানুষ জানাজায় অংশগ্রহণ করেছে। আগে থেকে মরহুম এই নেতার বাড়িতে জনসমাগম ঠেকাতে টোরাগড় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এম এ ,মতিন ১৯৪৩ সালের ১৪ মার্চ চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেন। তার পিতা বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব খান সাহেব জুনাব আলী মুন্সী তদানীন্তন পাকিস্তান আইন পরিষদের সদস্য এমএলএ ছিলেন। তার জ্যেষ্ঠ ভ্রাতা আনোয়ার হোসেন মিয়া কুমিল্লা জেলা পরিষদের সদস্য ছিলেন।
আজ,
রবিবার , ৩ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দসকাল ৯:১৭
নোটিশ বোর্ড
সর্বশেষ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
