চাঁদপুর-৫ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেলেন এম এ মতিন-মমিন
আমার কণ্ঠ রিপোর্ট
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে বিএনপির ধানের শীষ প্রতীক পেলেন বিএনপির চার বারের সাবেক এমপি এম এ মতিন ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক। তাদের নাম ঘোষণা করছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সোমবার দুপুরে থেকে মনোনয়ন পত্র দেয়া হয়। দুজনের মনোনয়ন পাওয়া নিয়ে বিএনপির দলীয় নেতাকর্মীদের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সাবেক এমপি এম এ মতিন না কি নতুন প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক দলীয় মনোনয়ন পেয়ে চমক সৃষ্টি করেন।
