শাহরাস্তি প্রতিনিধিঃ শাহরাস্তিতে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা ও উপস্থিত বক্তা প্রতিযোগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ২১ শে ফেব্র“য়ারি খিলাবাজার স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বেলা ১১ টায় রায়শ্রী দঃ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সচিব মোঃ মাহফুজ চৌধুরীর উদ্যোগে এ রচনা ও উপস্থিত বক্তা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। খিলাবাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে ও অফিস সহকারি মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ রফিকুল ইসলাম রায়হান (মুগল), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সম্মানিত সদস্য মোঃ মাহফুজুল কবির, উপজেলা ছাত্রলীগের সম্মানিত সদস্য শাওন মজুমদার, শহর ছাত্রলীগ নেতা মোঃ ইমরান হোসেন মনির ও রাকিব সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের মধ্যে রয়েছে রচনা প্রতিযোগীতা, উপস্থিত বক্তা ও সাধারন জ্ঞান প্রতিযোগীতা। এতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন অতিথি বৃন্দ।
