———- আলহাজ্ব অধ্যাপক আবদুর রশিদ মজুমদার
মোহাম্মদ হাবীব উল্যাহ ঃ
আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ। তাই আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে শিশুদের সু-শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধ অবশ্যই শিখাতে হবে। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু সম্পদ বাচ্ছাদের জন্য রেখে অতিরিক্ত সম্পদ নয় বরং শিক্ষার পাশাপাশি অতিরিক্ত নৈতিকতা ও মূল্যবোধ শিখাতে হবে। যাতে করে শিশুরা পরিবার, সমাজ তথা রাষ্ট্রেও প্রতি দায়িত্বশীল হয়ে উঠে। সে জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারণ বর্তমান যুগের অধিকাংশ মা-বাবাই শিক্ষিত। গত ১৯ ফেব্র“য়ারী হাজীগঞ্জ মৈত্রী শিশু উদ্যান এন্ড জুনিয়র হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক আবদুর রশিদ মজুমদার। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবীব অরুন’র সভাপতিত্বে এবং বিদ্যালয়ের উপাধ্যক্ষ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও শ্রেষ্ঠ কর দাতা, বিদ্যালয়ের পরিচালক (অর্থ) রুহিদাস বনিক, বিদ্যালয়ের পরিচালক (প্রশাসন) কাজী নুরুল আলম, বিদ্যলয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহম্মদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথি ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।
