প্রেস বিজ্ঞপ্তি ॥ শাহরাস্তিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এস.ইউ.পি.এল ক্রিকেট টুনামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার সকাল ৯ টায় উপজেলা ইলেভেন স্টার ক্লাবের উদ্যোগে শাহরাস্তি উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার এটিএম কাউছার হোসেন এ খেলার শুভ উদ্বোধন করেন। এ টুনামেন্টে মোট ১২টি টিম অংশ নেয়। শুক্রবার উদ্বোধনী খেলায় জে.কে.এইচ একাদশ বনাম সি.ডি.এফ একাদশ অংশ গ্রহণ করে। খেলায় জে.কে.এইচ একাদশ সি.ডি.এফ একাদশকে ৭ উইকেটে পরাজিত করে। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, মিডিয়া পার্টনার ও শাহরাস্তি প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামুদি দর্শক।
