শীর্ষক উন্নয়নমূলক সেমিনার
জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
কচুয়া উপজেলার সাচারে কলাকোপা এ.পি (এশা-প্রিতুল) কমপ্লেক্সে পোল্ট্রি খামার ব্যবস্থাপনা শীর্ষক উন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার দিন ব্যাপী প্রভিটা ফিড ও হ্যাচারীজ লিঃ এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সাচার বাজারস্থ বিশিষ্ট ব্যবসায়ী ও মেসার্স খালেক ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে পোল্ট্রি ব্যবসায়ী ও খামারীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, কোম্পানীর রিজিওনাল ম্যানেজার উজ্জ্বল কান্তি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডা. হুমায়ন কবির ও মার্কেটিং অফিসার আকরাম খান। এসময় সাচার বাজারের মেসার্স খালেক ট্রেডার্সের পরিচালক মোঃ মনির হোসেন, খামারী শরীফুল ইসলাম, কবির হোসেন, আব্দুর রশিদ, বিল্লাল হোসেন, শহীদ মোল্লা, আমিন হোসেন, বাবুল মিয়াসহ বেশ কিছু স্থানীয় ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
