ধানের শীষের পক্ষে হাজীগঞ্জে বিএনপির ২টি পৃথক পথসভায়
বিএনপি সরকার গঠনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে
….এমপি প্রার্থী মমিনুল হক
আমার কণ্ঠ রিপোর্ট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীক কে বিজয়ী করার লক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন ০৩ নং কালচোঁ উত্তর ইউনিয়ন ও ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) বিকালে পৃথক দুটি পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গণমানুষের নেতা বিএনপি মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক।
তিনি বলেন,বিএনপি জনগণের অনুভূতি নিয়ে সব সময় কাজ করে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠনের মাধ্যমে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে।
পিরোজপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায়
ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আলমগীর হোসেন খোকন এর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক মানিক হোসেন বেপারী (মেম্বার) এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সম্মানিত সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম তালুকদার,হাজীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য খালেদ মাহমুদ মিঠু, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক প্রফেসর সিরাজুল ইসলাম প্রমূখ।
উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক জসিম উদ্দিন মজুমদার,উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সম্মানিত সদস্য মোঃ কামাল মজুমদার, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সম্মানিত সদস্য আবুল কালাম,হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ফয়েজ আহমেদ সহ অত্র ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা,কর্মী ও সমর্থকবৃন্দ ।
রামপুর হাই স্কুল মাঠে
পথসভায় সভাপতিত্ব করেন,বীর মুক্তিযোদ্ধা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনোয়ার উল্লাহ পাটওয়ারী।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,অত্র ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা (স্বপন)।
উপস্থিত ছিলেন, জেলা মৎস্যজীবি দলের সভাপতি মোস্তফা কামাল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রফেসর আব্দুল হাই মজুমদার,উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি মিজানুর রহমান, ইউপি বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল মজুমদার, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ফজলুর রহমান, বিএনপি নেতা জাহাঙ্গীর তপাদার সহ বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।