মোঃ জামাল হোসেন ॥ শাহরাস্তি পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকাল ৪ টায় মেহের কালীবাড়ীস্থ শাহরাস্তি আইডিয়াল একাডেমী মিলনায়তনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন পাটওয়ারী, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, শাহরাস্তি পৌর আওয়ামী লীগের আহবায়ক রেজাউল করিম মিন্টু, মেহের ডিগ্রি কলেজের ছাত্রলীগ সাবেক সভাপতি মোঃ ফারুক হোসেন, পৌর যুবলীগের সাবেক সদস্যসচিব সুভাষ চন্দ্র মাধ, সাবেক ছাত্রলীগ নেতা মোকাদ্দেছ হোসেন, পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ কামরুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ শামিম হোসেন প্রমুখ।
