স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর সমাজকল্যাণ পরিষদ এবং সমাজকল্যাণ পরিষদ পাঠাগারটি এলাকায় শিক্ষা বিস্তারসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে এলাকাকে আলোকিত করে তুলছে। সমাজকল্যাণ পরিষদ ও সমাজকল্যাণ পাঠাগারটি প্রতিষ্ঠার পর থেকে এলাকায় প্রতিবছর বার্ষিক বৃত্তি, বৃক্ষ রোপন অভিযান, গরীব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন, গরীব অসহায়দের চিকিৎসা সেবাসহ কল্যাণ মূলক কাজ করে এলাকাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছে।
জানা গেছে, ২০০৯ সালের ২১ ফেব্র“য়ারী মনোহরগঞ্জ উপজেলার পল্লী এলাকার মির্জাপুর গ্রামের কৃতী সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী ইসমাঈল হোসেন মাষ্টার ২১ ফেব্র“য়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের মাধ্যমে “জ্ঞানের আলো ছড়িয়ে পড়–ক সবার মাঝে” এ স্লোগানকে ধারন করে অসহায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সংগঠন দু’টি প্রতিষ্ঠা করেন।
স্থানীয় এলাকাবাসী জানিয়েছে প্রতিষ্ঠান দু’টি নির্মানের ৫ বছর বিভিন্ন জাতীয় দিবস, বাল্য বিয়ে, ইভটিজিং রোধ, গরীব মেয়েদের বিয়েতে সহায়তা, বাড়ি বাড়ি বৃক্ষ রোপন ও সামাজিক অপরাধ মূলক সভা-সেমিনার করে এলাকাবাসীকে সচেতন করে তুলছে। সংগঠনের সভাপতি চাঁদপুরের কচুয়া উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ আনিছুর রহমান জানান, এ সংগঠনের মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ ও এলাকাবাসীকে সচেতন করাই এ সংগঠনের একমাত্র লক্ষ্য।
