সাইফুল ইসলাম, হাজীগঞ্জ ॥
বহুদিন পর হাজীগঞ্জ বাজারবাসী ও পথচারী একটু খানী হলেও সস্থির নিশ্বাস ফেলতে পেরে আনন্দিত। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে হকার, ছোট যান ও দোকানপাট না থাকায় একে বারেই দকদকে সাদা। প্রশাসনের সার্বক্ষনিক সড়কের পাশে আনাগোনা চোখে পড়ারমত। পথচারীর মুখে মুখে বলতে শুনা যায়, প্রশাসন যেমনি ভাবে অক্লান্ত পরিশ্রম করে এই পরিবেশ করেছে তার জন্য প্রশংসার দাবিদার।
সকাল ৯টায় থেকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ বাজারের দু’পাশে ট্রাফিক পুলিশ ও চার্জেনকে পোশাক পড়ে সার্বক্ষনিক ডিউটি করতে দেখা যায়। প্রশাসনকে রোডে স্ব:স্ফুর্ত ভাবে দেখতে পেয়ে ফুটপাত হকার বসাতো দূরে থাক স্থানীয় রিক্সা, সিএনজি, অটো, হুন্ডা, সাইকেল, ব্যান চালকরা বাজারের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত শুধু রানিং এ থাকলেও তেমন কোন যায়গায় অবস্থান করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার জন্য রাস্তার দু’পাশ ফাঁকা হয়ে আছে। পথচারী স্বাচ্ছন্দবোধ করে হাটাচলা করছে।
পূর্বে হাজীগঞ্জ বাজার পার হতে দূরপাল্লার যানের জানজটের কারণে ৩০ থেকে ৩৫ মিনিট লাগতো। অথচ আজ ২/৩ দিন এই বাজারটুকু প্রদক্ষিণ করতে মাত্র সময় লাগে ২ থেকে ৩ মিনিট। বর্তমানে দূরপাল্লার যানচলাচলে যাত্রীদের কোন ভোগান্তির স্বীকার হতে হয় না। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা যানবাহন দ্রুত গতিতে পারাপার হয়ে যেতে পারছে। গত ২ ডিসেম্বর দৈনিক মেঘনাবার্তা পত্রিকায় সংবাদ প্রকাশের পর বেলা বাড়ার সাথে সাথে হকার ও স্টল থেকে পত্রিকা নিয়ে কাড়াকাড়ি করতে দেখা যায় পাঠকদের মাঝে। এ প্রশংসনীয় সংবাদ প্রকাশ করার কারণে সংবাদকর্মী ও পত্রিকার সম্পাদককে ধন্যবাদ জানান কয়েকজন ট্রাফিক পুলিশ এবং তারা ওই সংবাদকর্মীকে উদ্দেশ্য করে বলেন এই উচ্ছেদ অভিযানের সফলতা শুধু আমাদের একার নয় তার ভাগিদার আপনারাও। তার কারণ এ বিষয়টি নিয়ে পূর্বে আরো কয়েকটি সংবাদ প্রকাশ করা হয়েছে এই মেঘনা বার্তা পত্রিকায়।
এলাকার সচেতন মহল বলেন, যানজট ও হকারমুক্ত হাজীগঞ্জ বাজার দেখতে বারি চমৎকার। হাটা চলায় যেমনি রাস্তার দু’পাশ একেবারে ফাঁকা ও পরিস্কার। আশারাখি এই পরিচ্ছন্ন পরিবেশ থাকবে অবিচল।
