সাইফুল ইসলাম, হাজীগঞ্জ ॥
কয়েক বছর ধরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের দু’পাশে হকারদের আনাগোনা একের পর এক বৃদ্ধি পেতে থাকায় যানজটের কবলে পড়তে হয়। মহাসড়কের দু’পাশে পথচারীর চলাচলের স্থানে ফুতপাত ফলসহ বিভিন্ন সামগ্রীর দোকান দিয়ে দখল, রাস্তার উপর স্থানীয় সাইকেল, রিক্সা, মটর সাইকেল, ভ্যান গাড়ি, অটো রিক্সা, সিএনজি রেখে দূরপাল্লার যানচলাচলে বিঘœ ঘটায়। এতে করে ট্রাফিক ও পুলিশ শত চেষ্টা চালিয়েও মহাসড়কের জানজট মুক্ত রাখতে পারেনি। ভোগান্তির স্বীকার হতে হতো দেশের বিভিন্ন অঞ্চল থেকে আশা যাত্রীদের।
জেলার বিভিন্ন উপজেলাসহ পাশ্ববর্তী জেলার ক্রেতারা হাজীগঞ্জ বাজারে আসলে হকার ও ছোট যানবাহন দখল করে রাখার কারণে রাস্তার দু’পাশ দিয়ে হাটা চলায় বিঘœ ঘটতো। মাঝে মাঝে দেখা যেতো হকাররা ওই দূরপাল্লার ক্রেতাদের সাথে বিভিন্ন মালামাল কেনাকে কেন্দ্র করে কথা কাটা-কাটি করে খারাপ আচরন করত এবং এলাকার দাফট দেখাতো। এ নিয়ে দৈনন্দিন ক্রেতা ও বিক্রেতার মাঝে বিভিন্ন সমস্যায় জর্জরিত হতো।
মহাসড়ক ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকায় নিরোশনের চেষ্টা চালিয়ে গেলেও ট্রাফিক ও পুলিশ ব্যর্থ হয়ে পড়ত। দেখে মনে হয় ট্রাফিক পুলিশের শ্রম যেন ব্যর্থ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অক্লান্ত পরিশ্রম যেন কোন কাজেই আসতো না। তার মূল কারণ হলো হকার, হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ বোয়ালজুরি খালের উপর বড়পুল ও পশ্চিম বাজার মিঠানিয়া পুল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ওই দুই ব্রিজের সমস্যা নিরশন করাতে কমে গেছে অনেকটাই যানজটের সমস্যা।
গত কয়েকদিন বিভিন্ন অভিযান চালিয়ে তেমন কোন সমাধান না করতে পেরে গত ৩০ নভেম্বর রবিবার দিনভর হাজীগঞ্জ থানা পুলিশ উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার সহযোগিতায় মাইকিং করে হকার উচ্ছেদের নির্দেশ প্রদান করেন। প্রচারের সময় বলা হয়েছিল হকার যদি মাইকিং এর পরে উচ্ছেদ না হয় তা’হলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশ শুনে গত সোমবার সকাল থেকে মহাসড়কের দুই পাশে একেবারে পরিস্কার পরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন হকার রাস্তার পাশে বসতে দেখা যায়নি। যেন দেখে মনে হয়েছে এ এক নতুন শহর। যানজটমুক্ত পরিবেশে পথচারীরা স্বাচ্ছন্দবোধ করে হাটাচলা করছে।
এ ব্যাপারে পথচারীরা মন্তব্য করে বলে, এভাবে যানজটমুক্ত হাজীগঞ্জ কতদিন থাকবে। নাকি দু’চার দিন পর পূর্বের ন্যায় হকার মহাসড়কের পাশে বসে যানজট সৃষ্টি করবে। তারা আরো বলে, পুলিশ চাইলে কি না করতে পারে। একটু খানি উর্ধ্বতন কর্তৃপক্ষের মহতি উদ্যোগই যথেষ্ট যানজট নিরশনের জন্য।
