কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন চৌধুরী সোহাগ বিএনপি তথা ২০ দলীয় জোটকে উদ্দেশ্য করে বলেছেন হরতাল অবরোধের নামে চোরা গুপ্তা হামলা না করে, বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করে সঠিক রাজনৈতিক শিক্ষা গ্রহণ করুন। জ্বালাও পোড়াও, মানুষ হত্যা বন্ধ করে, নিয়মনীতি মেনে আন্দোলন সংগ্রাম করুন। তিনি আরও বলেন বিএনপি ইসলামের দোহাই দিয়ে দেশে হরতাল দিয়ে অরাজকতা সৃষ্টি করেছে। বিশ্ব ইজতেমার মত সময়েও বিএনপি হরতাল ডেকে মানুষকে কষ্ট দিচ্ছে। বিএনপি ধোকাবাজি রাজনীতিতে বিশ্বাসী, জনগণ আপনাদের সকল ধোকাবাজি বুঝে গেছে।
ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি আরও বলেন বাংলাদেশের সকল সংগ্রাম আন্দোলনে ছাত্রলীগের বলিষ্ট ভূমিকা রয়েছে। আজ রাগদৈল আই, এম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ছাত্র লীগের জয় জয়কার দেখে আমি সত্যিকার ভাবে সবাইকে অভিনন্দন জানাই। তিনি শুক্রবার বিকেলে কচুয়ার ঐতিহ্যবাহী রাগদৈল আই, এম দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রাগদৈল আইএম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাচার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামাল হোসেন ফরাজীর সভাপতিত্বে ও সাচার ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শরীফ বেপারীর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক হাবিব মজুমদার জয়। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন শিশির, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন বিপ্লব, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান, কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পাথৈর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রুবেল, কচুয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন প্রমূখ।
এসময় সাচার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান সরদার, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওসমানগণি মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হানিফ বেপারী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন জুয়েল, সাচার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ ফরহাদ হোসেন মোল্লাসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কিছু নেতা কর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে রাগদৈল আই, এম দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে শাকিল আহমেদকে সভাপতি ও বেলাল হোসাইনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা দেয়া হয়।
কচুয়াঃ রাগদৈল আই.এম দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ।
কচুয়াঃ রাগদৈল আই.এম দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগকে ফুল দিয়ে বরণ করছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা।
