কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসেবে যুবলীগ নেতা মোঃ ফরহাদ হোসেন মোল্লা প্রচার-প্রচারণায় নেমেছেন। তিনি ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রাগদৈল গ্রামের মোঃ শরীফ হোসেন মোল্লার পুত্র। আগামী সম্ভাব্য ইউনিয়ন যুবলীগের কাউন্সিল কে সামনে রেখে সদ্য প্রবাস ফেরত যুবলীগ নেতা ফরহাদ হোসেন মোল্লা সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা দিয়ে ইউনিয়নের একপ্রান্ত থেকে অপর প্রান্তে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করছেন।
যুবলীগ নেতা ফরহাদ হোসেন মোল্লা জানান, রাজনৈতিক পেক্ষাপটে সাচার ইউনিয়নটি একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। আগামী সম্মেলনে আমার বিশ্বাস, কাউন্সিলরগণ আমাকে সাচার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করবে। নির্বাচিত হলে জননেত্রী শেখ হাসিনার ভীষন২০২১ বাস্তবায়নে ইউনিয়নের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রাম জোরধার ও জননেতা ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির হাতকে শক্তিশালী করবো।
