মোঃ জামাল হোসেন ॥ শাহরাস্তিতে অগ্নি তরুণ মুজিব সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অগ্নি তরুণ মুজিব সংগঠনের উদ্যোগে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ সময় সংগঠনের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হায়দার মাহমুদ সাকিবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জেড.এম আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, যুগ্ন আহবায়ক জাকির হোসেন অন্তর, সম্মানীত সদস্য সাইফুল ইসলাম রনি, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ ফিরোজ হোসেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সম্মানীত সদস্য মাহফুজুল কবির, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক রেজাউল করিম বাবুল, উপজেলা ছাত্রলীগ নেতা স¤্রাট মাহবুব, আবদুর সাত্তার, পৌরযুবলীগ নেতা পলাশ মজুমদার, অগ্নি তরুণ সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, আরিফ হোসেন, আবুল খায়ের হৃদয় মোল্লা, জাকির হোসেন, সোহাগ খান, শেখ ফরিদ, সুজন, রবিন প্রমুখ।
আলোচনা সভা শেষে অগ্নি তরুণ মুজিব সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
