
চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর অব রফিকুল ইসলাম বীরউত্তম এমপির উদ্যেগে ও আওয়ামীলীগ, সহযোাগি সংগঠন, বিভিণœ শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যক্তিগের আর্থিক সহযোগিতায় হাজীগঞ্জ-শাহরাস্তিতে ৯ হাজার বেশি কর্মহীন ও অসহায় মানুষকে খাদ্যসহায়তা প্রদান করা শুরু হয়। ২১ এপ্রিল হাজীগঞ্জ উপজেলার ৯ নং ও ১০ নং গন্ধ্যপুর ইউনিয়নে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেজর অব রফিকুল ইসলাম বীরউত্তম। তিনি মোবাইল ফোনে বক্তব্য বলেন করোভাইরাস বিশ্বর স্থবির করে দিয়েছে। কর্মঠক মানুষগুলোকে কর্মহী করে ফেলেছে। এ মহাবিপর্যয়ের সময়ে আপনাদের পাশে থাকা আমার দায়িত্ব। আমি চেষ্ঠা করে যাচ্ছি হাজীগঞ্জ-শাহরাস্তির মানুষের পাশে থাকতে। এজন্য আপনাদের জন্য খাদ্য সহায়তা দেওয়া শুরু করেছি। এ সপ্তাহের মধ্যে হাজীগঞ্জ-শাহরাস্তির ৯ হাজার পরিবারের মধ্যে এ সহায়তা দেওয়া হবে। প্রয়োজনে আমরা আরো ব্যবস্থা করবো।
মেজর রফিকুল ইসলাম বীরউত্তম বলেন,আমার রাজনীতির জীবনে হাজীগঞ্জ-শাহরাস্তির সকল শ্রেনীর মানুষ আমার আপনজন। এ আপনজদের জন্য আমি সব সময় কাজ করে যাচ্ছি। আমি যেকোন অসহায় বা জটিল সমসষ্যা জনিত মানুষগুলোর পাশে থেকে সহযোতিকা করতে পারি। আমি আপনাদের পাশে আছি এবং আগামীত ও থাকবো। আপনারা সরকারে নিদের্শ মোতাবেক চলবেন। ঘরে থাকবেন। নিজে সুস্থ্য থাকলে অন্যজন সুস্থ্য থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন, ১০ নং গন্ধ্যপুর দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আবদুল হাদী মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক সোহেল, পৌরছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বীসহ দলীয় নেতাকর্মীরা।
আজ,
রবিবার , ৩ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দসন্ধ্যা ৭:০৮
নোটিশ বোর্ড
সর্বশেষ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
