আমার কণ্ঠ রিপোর্ট
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেন হাজীগঞ্জ-শাহরাস্তিতে যে পরিমান উন্নয়ন হয়েছে তা অতীতের কোন সরকারের আমলে করা হয়নি। হাজীগঞ্জ-শাহরাস্তির প্রতিটি গ্রাম এখন শহর। গ্রামের শহরের মতো সব ধরণের সকল পণ্য সামগ্রী পাওয়া যায়। আগামী নির্বাচনে আপনার নৌকায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে বাকী যে কাজ গুলো রয়েছে তা শতভাগ বাস্তায়ন করা হবে। আজ হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নে দিন ব্যাপী গণসংযোগে তিনি একথা বলেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজি, সহসভাপতি আালী আশ্রাফ দুলাল ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন, সাংগঠনিক সম্প্দাক হাজী জসিম উদ্দিন,মুরাদসহ দীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

