নোয়াখালী: সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ ও সাংবাদিককে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ।
তিনি বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। দেশের প্রতি উভয়েরই দায়বদ্ধতা রয়েছে।
শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্থিতিশীল থাকে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন নিউজপোর্টালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশ্রাফুজ্জামান দৌলা, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নিষ্কৃতি চাকমা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ফাহিমা কাদের চৌধুরী, সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, সাংবাদিক শামছুল হাসান মিরন, আবু নাছের মঞ্জু, জাহিদুর রহমান শামীম, আবদুর রহিম, রুদ্র মাসুদ, আকবর হোসেন সোহাগ, জামাল হোসেন বিষাদ, ফয়জুল ইসলাম জাহান, অমৃত লাল ভৌমিক সুমন প্রমুখ।
মতবিনিময়ে জেলার আইনÑশৃঙ্খলা পরিস্থিতি, যানজটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া বিভিন্ন থানা থেকে যেন সাংবাদিকদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা হয় সে জন্য সাংবাদিকরা পুলিশ সুপারকে অনুরোধ করেন।

