কচুয়া প্রতিনিধি ঃ
কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বর্তমান আহবায়ক কমিটির সাথে আরো নতুন করে ১৪জন নেতাকর্মীকে নতুন আহবায়ক সদস্য অর্ন্তভূক্ত করা হয়েছে। এ কমিটিতে ১৪ নেতাকর্মীকে অর্ন্তভূক্ত করায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপিও, কচুয়া উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা ফয়েজ আহমেদ স্বপন, চাঁদপুর জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূইয়া এবং যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবরকে শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য আলমগীর হোসেন।
