চাঁদপুর প্রতিনিধি ঃ চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ৬ শ কেজি জাটকা আটক করেছে কোস্ট গার্ড। গত শুক্রবার রাতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ ‘এমভি পূবালী জিরো’ লঞ্চ হইতে ৬শ কেজি জাটকা আটক করে। আটককৃত জাটকার মূল্য প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা। আটককৃত জাটকা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে শনিবার এতিমখানা, মাদ্রাসা ও অসহায় গরীব মানুষের মধ্যে বিতরণ করা হয়। অভিযান পরিচালনা করেন, চাঁদপুর কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম হাবিবুর রহমান।
