মোঃ জামাল হোসেন ॥
শাহরাস্তিতে অতন্দ্র জরিপ, পূর্বাভাস ও আগাম সতর্কীকরণ বিষয়ক ১ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ছাইফুল আলমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার আলী আহম্মদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ রুহুল আমিন। এ প্রশিক্ষণে উপজেলার ভিবিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষক (ধান চাষী) প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
