শাহরাস্তি প্রতিনিধিঃ শাহরাস্তিতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ঘোষিত অংশ হিসেবে শাহরাস্তি উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মোঃ কামাল হোসেন ও সাধারন সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দেশ বিরোধী চক্রান্ত, অগ্নি সংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ, অবৈধ হরতাল ও অবরোধের প্রতিবাদে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগ ঘোষিত উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে গত ২০ ই ফেব্র“য়ারি বিকাল ৩ টায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহা সড়কের শাহরাস্তি গেইট (দোয়াভাঙ্গা) প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শান্তি মিছিলে মিলিত হয়। এ সময়ে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা অটো টেম্পু ও অটো রিক্সা মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক ও চাঁদপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ আলমগীর হোসেন, মোঃ বোরহান উদ্দিন মিঠু, মোঃ মানিক হোসেন, মোঃ মমিন, মোঃ আঃ রব শেখ, আনিছুর রহমান, মোঃ মাহফুজুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, হারুন মেম্বার, মাছুম বিল্যাহ, আনোয়ার হোসেন সহ শ্রমিক ইউনিয়নের সকল সদস্য বৃন্দ।
