শাহরাস্তি প্রতিনিধি ॥
শাহরাস্তির হোসেনপুর গাউছিয়া হাসেমিয়া সেকান্দর আলী সুন্নিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ-মাহফিল, দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বাদ জোহর মাদ্রাসা মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সেকান্দর আলীর সভাপতিত্বে ও আরবী প্রভাষক মাওলানা মোঃ আলমগীর শাহালম কাদরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা সুপার মাওলানা রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন হাজী মহব্বত আলী, হাজী সাহেব আলী, মোঃ গোলাম জিলানী, ডা.মোঃ কামাল হোসেন, উপাধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। মিলাদ-মাহফিল পরিচালনা করেন প্রভাষক মোঃ ইউনুছ মিয়াজী ও মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ সেকান্দর আলী।
