শাহরাস্তির বিজয়পুর স্টুডেন্টস ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান ॥
শাহরাস্তি প্রতিনিধি ॥ শাহরাস্তির বিজয়পুর স্টুডেন্টস ফাউন্ডেশনের (বি.এস.এফ) উদ্যোগে প্রতি বছরের ন্যয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বেলা ১২ টায় রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বিজয়পুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। বিজয়পুর স্টুডেন্টস ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আহম্মদ উল্লাহ মাষ্টারের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের পরিচালক তোফায়েল আহমেদ তপু ও সহ ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জল হায়দার নাঈমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয়পুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব জয়নাল আবদীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা. নিমাই চন্দ্র পাল, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ ফজলুর রহমান, বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান, মোঃ অহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, বিজয়পুর স্টুডেন্টস ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোঃ আবু তাহের বিএসসি, উপদেষ্টা ক্বারী মফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ডা. সুলতান আহমেদ, সদস্য মোঃ জহির উদ্দিন, রবিউল আলম, তৌহিদুল ইসলাম, মোঃ শাহিনুর আলম, বিল্লাল হোসেন সবুজ, মোঃ ফয়সাল আহমেদ, মোঃ সৈকত রায়হান তুহিন, মোঃ রিয়াদ হোসেন, মোঃ মহিন উদ্দিন, মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ সহ কৃতি শিক্ষার্থীদের অভিভাবক, বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকার সুধীজন।
এ বছর ১ শত ২৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন মোঃ বেলায়েত হোসেন বাবুল ও রিফাত গার্মেন্টস লিঃ।
