শাহরাস্তি প্রতিনিধি ॥ শাহরাস্তির বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদেরের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ শাহজাহানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর জয়নাল আবদীন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান, সদস্য মোাঃ তাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ছিদ্দিকুর রহমান, সাবেক সদস্য সহিদুল আলম বাচ্চু, খিলাবাজার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন, প্রাক্তন শিক্ষক সুভাষ চন্দ্র সরকার, মোহাম্মদ উল্লাহ মাষ্টার, বিজয়পুর সপ্রাবির প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন প্রমুখ সহ অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবক, বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মিলাদ পরিচালনা করেন, জৈনপুর পীর আলহাজ্ব হযরত মাওলানা জাামালআহমেদ আতিকী সাহেব। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক মূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
ক্যাপশন ঃ- শাহরাস্তির বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি প্রফেসর জয়নাল আবদীন।
