শাহরাস্তি প্রতিনিধি ঃ
প্রথম বারের মত শ্রী শ্রী সর্বানন্দ ঠাকুর এর সিদ্ধপীঠ স্থান ঐতিহ্যবাহী শ্রী শ্রী মেহার কালীবাড়ি হরিসভা প্রাঙ্গনে শুক্রবার ও শনিবার সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের উপস্থিতিতে দুইদিন ব্যাপী শ্রী শ্রী গীতা হোম যজ্ঞানুষ্ঠান উদযাপিত হলো।
প্রথম দিন ছিল ধর্মীয় আলোচনা সভা এবং দ্বিতীয় দিন শ্রী শ্রী গীতা হোম যজ্ঞানুষ্ঠান বিপুল ভত্তের সমাগমে শঙ্খ ও ওলুর ধ্বনির মাধ্যমে এক আনন্দময় পরিবেশ সৃষ্টি করে। শ্রী শ্রী গীতা হোম যজ্ঞানুষ্ঠান পৌরহিত্য করেন কেন্দ্রীয় তপোবন আশ্রম, আশ্রমাধ্যক্ষ, শ্রী শ্রী যোগী শ্রীমৎ স্বামী প্রাঞ্জলানন্দ পুরী মহারাজ। গীত হোম যজ্ঞেনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন গীতাযজ্ঞ কমিটি এবং ভক্তবৃন্দ। আগামী বছরও এ ধরনের অনুষ্ঠান পালনের দাবী সংশ্লিষ্ট সকলের।
ক্যাপসন ঃ শাহরাস্তির শ্রী শ্রী মেহার কালীবাড়ি শ্রী শ্রী গীতা হোম যজ্ঞানুষ্ঠানে শ্রী শ্রী যোগী শ্রীমৎ স্বামী প্রাঞ্জলানন্দ পুরী মহারাজ ও ভক্তবৃন্দ। ছবি ঃ শাহরাস্তি প্রতিনিধি।
