বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ট্রান্সফার শিগগিরই
মন্ত্রী বলেন, বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকদের ট্রান্সপার এটা করা হবে। সবকিছু রেডি করেছি এখন কমিটিগুলে হচ্ছে, সেটা অবশ্যই করবো এবং শিগগিরই করবো। আমরা এ ১৪ হাজার ৩’শ শিক্ষক যারা পরিক্ষায় উত্তীর্ণ হয়েছিল। তা অত্যান্ত তড়িঘড়ি করে স্বল্প সময়ের মধ্যে করা হয়েছে। বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়ার পরও আমরা পজেটিভলি চিন্তা করেছি। এবং তাদেরকে যোগদানের কিছু শর্ত দিয়ে তাদেরকে যোগদান করাবো। চাকুরীর বিধিমেলায় যে শর্তগুলো রয়েছে সেগুলো দিয়েই তাদেরকে যোগদান করানো হবে বলেও জানান মন্ত্রী।
আয়োজিত খেলায় বালকদের মধ্যে ফাইনালে কচুয়া সরকারি পাইলট প্রাথমিক বিদ্যালয় ও রাগদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্দিষ্ট সময়ে এক এক গোলে ড্র হয়। পরে ড্রাইবেকারে জয় লাভ করে কচুয়া সরকারি পাইলট প্রাথমিক বিদ্যালয়।এছাড়া বালিকাদের মধ্যে এক শূন্য গোলে সিলাস্থান প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে আশ্রাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল বিজয়ী হয়।
মন্ত্রী পরে স্ত্রী নাজমুন নাহার বেবী ও কন্যা তানজিনা নাহার হককে নিয়ে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন।
এসময় জেলা প্রাথমিক শিক্ষা মোসাদ্দেক হোসেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, উপজেলা বিএনপি’র সভাপতি খায়রুল আবেদীন স্বপন, উপজেলা শিক্ষা অফিসার শাহিনা আক্তার, সাবেক পৌর মেয়র হুমায়ুন কবীর প্রধানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

